আজমিরীগঞ্জে দু র্বৃ ত্ত রা বি*ষ দিয়ে পু ড়ি য়ে দিল কৃষকের সোনালী স্বপ্ন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ AM

আজমিরীগঞ্জে দু র্বৃ ত্ত রা বি*ষ দিয়ে পু ড়ি য়ে দিল কৃষকের সোনালী স্বপ্ন

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৭:৩৫:০১ AM

আজমিরীগঞ্জে দু র্বৃ ত্ত রা বি*ষ দিয়ে পু ড়ি য়ে দিল কৃষকের সোনালী স্বপ্ন

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে লাম্বাদড়াল হাওয়রে দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫খের) জমির ধান দুর্বৃত্তরা বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। এতে বর্গাচাষী গরিব কৃষক মোঃ রুবেল  মিয়া ও আমজদ আলী সোনালী স্বপ্ন ম্লান হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে  উপজেলার জলসুখা  গ্রামের বর্গাচাষী কৃষক রুবেল ও আলী  আমজদ  জলসুখা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু মিয়ার কাছ থেকে লাম্বাদড়াল হাওয়রে প্রায় ৯৮০  শতাংশ ( ৩৫খের ) জমিতে বোরো ধান  বর্গা এনে চাষ করেন। গত বছর চেয়ারম্যান নিজে ধান চাষ  করেছিলেন এই জমি পূর্ব শত্রুতার জেরে বিষ মেরে ধান নষ্ট করেছিল। এবছর  কিন্তুু এই বর্গা চাষীর তো কোন শত্রু নেই, তবে কেন এই অমানুষের কাজ করা হয়েছে, এলাকার লোকজনের প্রশ্ন। জমিতে  বর্তমানে   ধানে শীষ বের হয়েছে। ২৫ মার্চ রাতে  অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার জমিতে  বিষাক্ত কীটনাশক স্প্রে করে। পরের দিন সকালে রুবেল ও আমজাদ আলী ধান খেতে গিয়ে দেখতে পান খেতের সমস্ত ধান পুড়ে লালচে হয়ে যাচ্ছে। বিষয়টি তিনি   কৃষি অফিসকে জানালে কৃষি মাঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বুঝতে পারেন জমিতে বিষাক্ত ঘাস মারা স্প্রে করা হয়েছে।

এই বিষয় নিয়ে কৃষক রুবেল ও আমজদ আলীর সঙ্গে আলোচনা করলে তাহারা জানান, এই জমি বর্গা এনে চাষ করেছি খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা, আামাদের ক্ষতি হয় প্রায় নয় লক্ষ টাকা। গরু বিক্রি  ও  ঋন করে ধান রোপন করেছিলাম। মহাজনের ঋন দেব কিভাবে এবং খাব কি ভাবে। কে বা করা এই কাজ করেছে জিজ্ঞেস করলে তাহারা বলে আলাউদ্দিন মেম্বারের লোকজন করেছে। 

কৃষক রুবেল এর ভাই  জুয়েল মিয়া বলেন, খেতের ধান হারিয়ে তার ভাইয়ের সোনালী স্বপ্ন ম্লান হয়ে গেছে। ৯৮০শতাংশ  জমিতে প্রায় ৮ থেকে ৯ শত মন বোরো ধান উৎপাদিত হতো। ঘাস মারা ওষুধ স্প্রে করায় প্রায় নয়  লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা খবর পেয়েই কৃষকের ধানের জমি  পরিদর্শন করেন। ঘাস মারা ওষুধ স্প্রে করার কারণে জমির  ধান আর রক্ষা করা সম্ভব নয়।

এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ লুৎফে আল মুঈজ জানান, বিষয় টি শুনেছি মাঠকর্মকর্তা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান বুঝে এবং গরিব বর্গাচাষি সহযোগিতার জন্য যথাযত কর্তৃপক্ষের কাছে  আবেদন করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক