লাখাইয়ে কারখানার বর্জ্যে দূষিত নদী, ব্যাহত হচ্ছে পূণ্যস্নান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ AM

লাখাইয়ে কারখানার বর্জ্যে দূষিত নদী, ব্যাহত হচ্ছে পূণ্যস্নান

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০২:৫৯:৩৮ AM

লাখাইয়ে কারখানার বর্জ্যে দূষিত নদী, ব্যাহত হচ্ছে পূণ্যস্নান

ছবি নিজস্ব


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় চলছে ঐতিহ্যবাহী পূণ্যস্থান ও বেলেশ্বরী মেলা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনভর নদীতে পূণ্যস্নান  করতে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মের অনুসারীরা জড়ো হন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস- ওই স্থানে স্নান করলে সমস্ত পাপ দূর হয়। আবার অনেকেই বাবা-মায়ের বিদায়ী আত্মার শান্তি কামনার জন্য হস্তি নদীতে বিসর্জন করে থাকেন। এখানে অনুষ্ঠিত মেলায় বিক্রেতারা বিভিন্ন ধরনের গৃহস্থালি ও কৃষিপণ্য নিয়ে আসেন। এছাড়া ঐতিহ্যগতভাবে বেল ফল বিক্রি হয়ে থাকে।  

সনাতন ধর্মাবলম্বীরা প্রাচীনকাল থেকে এই নদীতে পূণ্যস্নান করে আসছেন। কয়েক বছর ধরে নদীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বা কারখানা থেকে নিষ্কাশিত বর্জ্য নদীতে আসার কারণে পানি বিষাক্ত হয়ে যাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা নদীতে পূণ্যস্নান করতে পারছেন না। নদীর পাড়ে একটি খালের পানি দিয়ে  সেখানে স্নান করতে হচ্ছে।

লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে নিষ্কাশিত বর্জ্য  শৈলজুড়া খাল হয়ে সুতাং নদীতে পড়ায় বিস্তীর্ণ এলাকার পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করেছে। সুতাং নদীতে স্নান করা যায় না। বেলেশ্বরী নামক স্থানে পাওয়ার পাম্প মেশিন দিয়ে পানি তুলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূণ্যস্নান অনুষ্ঠান করাও এখন দুষ্কর হয়ে পড়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী জানান, প্রতি বছরের কৃষ্ণপক্ষের মধুকৃষ্ণার ত্রয়োদশ তিথিতে বেলেশ্বরী নদীতে পূণ্যস্নান করতে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হন। কিন্তু নদীর পানি দূষিত হওয়ার কারণে পূণ্যস্নান করা যাচ্ছে না।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, শান্তিপূর্ণভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক