হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১ এপ্রিল) পৌনে ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহল দল কমান্ডার নায়েক মো. আমজাদের নেতৃত্বে সোমবার (৩১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দ্বিপকটিলা নামক এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। তখন চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




