লাখাইয়ে দু'পক্ষের সংঘ*র্ষে শতাধিক আ হ ত
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ AM

লাখাইয়ে দু'পক্ষের সংঘ*র্ষে শতাধিক আ হ ত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ০৪:৪৭:১২ AM

লাখাইয়ে দু'পক্ষের সংঘ*র্ষে শতাধিক আ হ ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারী পুরুষ সহ শতাধিক আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল)  দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর  তেঘরিয়া গ্রামে  ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ  সুত্রে জানা যায় তেঘরিয়া গ্রামের হাজী তাহের মিয়া ও আবদুল মজিদ মিয়ার লোকজন ২৭ শে রমজান ঢাকার  মিরপুর এলাকায়  ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনার জের ধরে মঙ্গলবার (১ এপ্রিল)  দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, নাজমুল, লোকমান, জাবেদ, জাহাঙ্গীর, হারুন,  লিটন, রোখন সহ আরো ৭০ /৮০ জন নারী পুরুষ আহত হয়েছেন মর্মে স্থানীয়রা জানান। সংঘর্ষের পর আহতদের কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং অধিকাংশ আহতরা হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। স্থানীয়রা জানান  উভায় পক্ষের ২ জন রোগীর অবস্থা সংকটাপন্ন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ বন্দে আলী বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি সহ আমার থানার পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা, এ এস আই সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ৪ জন দাঙ্গায় জড়িত থাকায় ৪ জন কে আটক করে থানায় নিয়ে এবং তাদের কে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক