নবীগঞ্জে সিএনজি চাপায় শিশু নি হ ত
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ AM

নবীগঞ্জে সিএনজি চাপায় শিশু নি হ ত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১০:৩৪:১৭ AM

নবীগঞ্জে সিএনজি চাপায় শিশু নি হ ত

ছবি: নিজস্ব


নবীগঞ্জে খেলা করতে গিয়ে চলন্ত সিএনজি অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মরিয়ম আক্তার (০৪) নামে এক শিশুর। নিহত শিশু বানিয়াচং উপজেলার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে মরিয়ম আক্তার বাসার সামনে খেলছিল। এ সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া গামী একটি সিএনজি (অটোরিকশা) হবিগঞ্জ-থ (১১-৫৮৪৫) নবীগঞ্জ-কাজীগঞ্জ সড়কের গন্ধা পয়েন্টে বেপরোয়া গতিতে চালিয়ে আসলে খেলার ছলে শিশুটি সিএনজির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ থানায় নিয়ে আসেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক