হবিগঞ্জে অ টো রি ক শা র চা পা য় প্রা ণ গেল মরিয়মের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ AM

হবিগঞ্জে অ টো রি ক শা র চা পা য় প্রা ণ গেল মরিয়মের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:৩৮:৪৬ AM

হবিগঞ্জে অ টো রি ক শা র চা পা য় প্রা ণ গেল মরিয়মের

প্রতীকী ছবি


সিলেট বিভাগের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে এক শিশু নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বেলা একটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

 নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক