ছবি: নিজস্ব
মাধবপুরের হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ কনে স্ত্রী আংগুরা খাতুনকে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুলকে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।গতকাল মঙ্গলবার (১এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুলকে গ্রেফতার করে।নাজমুল মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
থানা সূত্র জানিয়েছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তোফাজ্জলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন গ্রেফতার নাজমুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




