বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডা কা তি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ AM

বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডা কা তি

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ০৭:১৮:০৯ AM

বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডা কা তি

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের গাছ ফেলে ডাকাতি হয়েছে। এ সময় দুইটি প্রাইভেট কারের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত অনুমান পৌনে ১টার দিকে উপজেলার কামাইছড়া পাহাড়ি এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া এক নারী বলেন, মৌলভীবাজার থেকে তাঁদের গাড়িটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসলে দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। এ সময় প্রাইভেট কারের পাশাপাশি আরেকটি প্রাইভেটকার আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার, অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আমরা টহলদিয়ে আসার পরই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির খবর শুনার ৩মিনিটের মাথায় আমরা ঘটনা স্হলে পৌঁছে গেছি। এসময় ডাকাতের কবলে পড়া যাত্রীদের কিছু মালামাল নিয়ে যায়। তবে যাত্রী ও চালকদের ক্ষতি করতে পারেনি। যাত্রীদের ফোন পাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এ কারণে ডাকাতেরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি।  তিনি আরো বলেন, ডাকাতরা পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলার রানিগাঁও এলাকা থেকে আসে। আমরা থানা পুলিশকে বিষয়টি অবগত করেছি।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির এস আই এখলাছুর রহমান বলেন, এটা পাহাড়ি এলাকা হওয়ায় ডাকাতেরা গাছ ফেলে রাস্তায় ব্লক করে দেয়। আমরা চুনারুঘাট থানা পুলিশের সাথে যোগাযোগ করেছি। আশা করছি তাদের সহযোগিতায় দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে। যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা তদন্ত করার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক