লাখাইয়ে দু'পক্ষের সং ঘ র্ষ, অর্ধশতাধিক আ হ ত
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ AM

লাখাইয়ে দু'পক্ষের সং ঘ র্ষ, অর্ধশতাধিক আ হ ত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ০৮:৩২:০৫ AM

লাখাইয়ে দু'পক্ষের সং ঘ র্ষ,  অর্ধশতাধিক আ হ ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুরি ইউনিয়ন ও বামৈ ইউনিয়নে দুই দলের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষ হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মুড়াকুরি ইউনিয়নের জিরুন্ডা ও বামৈ ইউনিয়নের পূর্ব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোস্তফা মিয়ার সঙ্গে একই গ্রামের রুকন মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে সেলুনে চুলকাটা নিয়ে কথা কাটাকাটির জেরে দুইদলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হন। খবর পেয়ে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  বন্দে আলী নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থলে পৌছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নে।

একেই দিনে উপজেরার  বামৈ পূর্ব গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বামৈ গ্রামের আরিফ মিয়ার সঙ্গে একই গ্রামের খসরু মিয়ার মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকাল ১০টায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক