হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ AM

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ০৪:৩৯:১৫ AM

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদল নেতার একটি ফেসবুকে স্ট্যাটাস নিয়ে একে অপরের মন্তব্যের জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পৌরসদরে অবস্থিত থানার সামনের এলাকায় এই ঘটনা। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে পৌরসদর বাজারের ব্যবসায়ীদের মধ্য আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান গত বুধবার তার ফেসবুক ওয়ালে, ‘রাজনীতি থেকে ভালো মানুষ গুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে শুধুমাত্র নিম্ন শ্রেণী থেকে উঠে আসা দালাল এবং চামচাদের কারণে।’ লিখে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের মধ্যে মন্তব্যে বাক বিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে একে অপরকে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের আহবান করে৷ এরই প্রেক্ষিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অন্তত উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

 আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, ‘শুনেছি ফেসবুক পোস্টের কমেন্ট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে আমাদের টহল অব্যাহত রয়েছে৷’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক