ছবি : সংগৃহীত
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭, লাখাই হবিগঞ্জে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২০ এর অনুচ্ছেদ ৪/২) ধারা মোতাবেক বিচারের জন্য অভিযোগ সংশ্লিষ্ঠ বিস্তারিত তথ্য ও দলিলপত্রাদি অবগতি ও বিচার কাজের নিমিত্ত জানা যাচ্ছে যে, উপজেলার লখনাটক গ্রামের মৃত নোয়াব আলী ছেলে জনৈক আব্দুর রহিম অনলাইন সিস্টেমে ৩১২৫২৫৬ নম্বর নামজারী আবেদন করেন। উক্ত আবেদনখানার সাথে তিনি ২০০২ সালে রেজিস্ট্রিকৃত ১৭৩ নম্বর দলিল এবং রাঢ়িশান মৌজার আর এস ৩৯১ খতিয়ানের ছাপাকৃত পরছা অনলাইনে দাখিল করেন।
উক্ত আবেদনখানা দাখিল করার পর অনলাইনে সংযুক্ত সলিলের ছায়ালিপি ও অন্যান্য কাগজ পত্রাদি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা ০৮ আগষ্ট ২০২৪ তারিখে খসড়া খতিয়ান ও প্রস্তাবপত্র গ্রন্থত কয়ে আবেদনকারীর নামে নামজারীর জন্য সুপারিশ করেন।
পরবর্তীতে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রস্তাব এর উপর আইনগত মতামতসহ প্রতিবেদন দেয়ার জন্য সার্ভেয়ার ও কানুনগো (ভারপ্রাপ্ত) আদেশ দেয়া হয়। আদেশ মোতাবেক তিনি নথিপত্র পর্যালোচনা ও অনলাইনে দাখিলকৃত সংযুক্ত ২০০২ সালের ৩৭৩ নম্বর রেজিস্ট্রি দলিলটি সন্ধিদ্ধ মর্মে মতামত প্রদান করেন। পরবর্তীতে ২১আগষ্ট ২০২৪ তারিখে ০৫.৪৬.৩৬৬৮.০০১.০৩২.২৪-৫৮৯(৪) নম্বর স্মারকে দলিলের সঠিকতা যাচাইয়ে জন্য সার্ভেয়ারকে বালাম বহি তল্লাসীক্রমে প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব প্রদান করা হয়।
গত ৩০আগষ্ট২০২৪ . তারিখে ১৩৩ নম্বর স্মরকে প্রত্যয়ন পত্র করাপ্রাপ্ত কর্মকর্তা ও সার্ভেয়ার কর্তৃক দাখিল করা হয়। এতে দেখা যায়, ২০০২ সাবে নিয়জিত দলিলটি লাখাই উপজেলার সিংহগ্রাম মৌজার অন্তর্গত। গ্রহীতা ও তফসিল অনলাইনে দাখিলকৃত সংযুক্ত দলিলের ছায়ালিপিতে বর্ণিত তথ্যের সাথে মিল নেই। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন। ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নামজারী বাতিলসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন।
তদন্তে আবেদনকারী কর্তৃক দাখিলকৃত ২০০২ সালের ৩৭৩ নম্বরটি ব্যবহার করে প্রতারণা, জাল জালিয়াতি ও যোগাযোগীমুলে দাতা-গ্রহীতা ও তফসিল পরিবর্তন করে সহিমোহরকৃত নকল তৈরীর বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩৬ নম্বর আইনের অধীনে প্রণীত বিধিমালা ২০২৩ এর অনুচ্ছেদ ৪(২) ধারা মোতাবেক ব্যখ্যা দাখিল করার জন্য আবেদনকারীকে বিগত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৬৬৯/২ নম্বর স্মারকে নোটিশ প্রদান করা হয়। আবেদনকারী উক্ত নোটিশের ব্যাখ্যা দাখিল করেন। আবেদনকারী কর্তৃত দাখিলকৃত জবাব সন্তোষজনক প্রতীয়মান হয়নি। ফলে, সংশ্লিষ্ঠ আইন মোতাবেক বিচার কার্য সম্পাদনের কারণ বিজ্ঞ আদালতে উপজাত হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
নামজারী আবেদন নম্বর ৩১২৫২৫৬ (নামজারী মামলা নম্বর ১৩৩১/২০২৪-২৫) সাথে সংযুক্ত জাল জলিলের ছায়ালিপি, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্রাদি উপজেলা ভুমি অফিস থেকে বিচার কার্যার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কানগো মানিক মিয়া বলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা মামলা রুজু করে গেলেন আমি বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
জৈন্তাবার্তা / রহমান




