হবিগঞ্জে জমি নিয়ে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ২০
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ AM

হবিগঞ্জে জমি নিয়ে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০২:৫৬:৩০ AM

হবিগঞ্জে জমি নিয়ে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ২০

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ দুজনকে ঢাকা ও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের আরজত মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মধ্যে হাওরের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল ৯টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন।

জানা গেছে, সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০) ও আব্দুর রশিদকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক