মাধবপুরে গাভী পালনে দ ক্ষ তা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ AM

মাধবপুরে গাভী পালনে দ ক্ষ তা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৫:০৮:৫৯ AM

মাধবপুরে গাভী পালনে দ ক্ষ তা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন ( গাভী পালন) রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার ( ২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। 

বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৮ নং বুল্লা, ২ নং চৌমুহনী ও ১ নং ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। 

প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা তোফায়েল আহম্মদ,  উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক