হবিগঞ্জে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ PM

হবিগঞ্জে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৩:০১:৩৬ AM

হবিগঞ্জে সোয়া কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বালুবোঝাই ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন, কসমেটিক্স এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে রাতে ৪টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি বালুভর্তি ট্রাক দেখতে পেলে টহল দল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক টহল দলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিলেট ব্লেড ও চশমা জব্দ করা হয়।

এছাড়া হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক