মাধবপুরে মরিচের ব স্তা থেকে গাঁ*জা উ দ্ধা র, গ্রে ফ তা র ২
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ PM

মাধবপুরে মরিচের ব স্তা থেকে গাঁ*জা উ দ্ধা র, গ্রে ফ তা র ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৪:৩৯:৪০ AM

মাধবপুরে মরিচের ব স্তা থেকে  গাঁ*জা উ দ্ধা র, গ্রে ফ তা র  ২

ছবি: নিজস্ব


মাধবপুরে পুলিশ ৬ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় খলিল মিয়া ও ইলিয়াস মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করে।

গ্রেফতার খলিল মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। অপর মাদক কারবারি ইলিয়াস মিয়ার বাড়ি বনগাঁও গ্রামে।ইলিয়াসের পিতার নাম মসকুদ আলী।তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক