নবীগঞ্জে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২ জনের
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ PM

নবীগঞ্জে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২ জনের

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০১:২০:৩৪ AM

নবীগঞ্জে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২ জনের

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) ও পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে বাড়ি ফেরার পথে মজলিশপুর এলাকায় পৌঁছালে মহাসড়ক থেকে হঠাৎ একটি ড্রাম ট্রাক বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে ট্রাককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন প্রাণ হারান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় ২ জন নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়