শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁ*জাসহ ২ জন গ্রে*প্তার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ PM

শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁ*জাসহ ২ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৩:০২:৩৬ AM

শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁ*জাসহ ২ জন গ্রে*প্তার


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. রাসেল (২৬) ও মো. বাবু হোসেন (২৫)। তাদের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়