পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হ*ত্যা করা হয়: মাধবপুর ওসি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ PM

পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হ*ত্যা করা হয়: মাধবপুর ওসি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৮:০৫:৪৫ AM

পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হ*ত্যা করা হয়: মাধবপুর ওসি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৫৩) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে  লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনার রহস্য উদঘাটন ও ২ ঘাতককে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। শনিবার(২৪ মে) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রসুলপুর গ্রামের নজির আহমেদের ছেলে রুবেল (৩২) ও বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত মতিলাল কর্মকারের ছেলে বিধান কর্মকার(৩৫)।

গ্রেফতারকৃত বিধান কর্মকার ফারুক হত্যাকান্ড জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ' মূলত পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হত্যা করা হয়।'

তবে এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য গত ১৩ মে বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজার যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া। শুক্রবার(২৩ মে)  মনতলা রেলস্টেশনের কাছের একটি ঝোপে প্রায় গলে যাওয়া একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়