সংগৃহীত
ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (গ্রেড-১) কবির আহামদ।
তাকেই এই নিয়োগ দিয়ে সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নির্বাহী পরিচালক মো. শওকত আলীকে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।x
এজন্য তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




