ছবি : সংগৃহীত
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই দিন ধরে অন্ধকারে রয়েছে উপজেলার ১ নং ইউনিয়নের অধিকাংশ মানুষ। এখন পর্যন্ত প্রায় ১০০ শতাংশ গ্রাহকের সংযোগ চালু করতে পারেনি লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা লাখাই জোনাল অফিস।
উপজেলায় লাখাই ইউনিয়নের পল্লী বিদ্যুতের আওতায় ৯৫ ভাল গ্রাহক রয়েছেন। গত রবিবার ১১ মে বিকাল ৩ টায় দিকে হঠাৎ ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে তাঁদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, তাঁরা দ্রুত সংযোগ চালু করতে কাজ করছেন। বিদুৎ না থাকায় ছাত্র ছাত্রীরা রাতে লেখা পড়া করতে পাচ্ছেনা।
লাখাই ১নং ইউনিয়নের সেচ্চাসেবক দল নেতা ফরিদুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা প্রায় অনেক খাবার নষ্ট হচ্ছে। মেবাইলে চার্জ নেই। রাতে চলাচলে কষ্টকর হয়ে পড়ছে।
ইউনিয়নের গরু দাস কর্মকার বলেন, ‘ঝড়বৃষ্টি হলেই যেন বিদ্যুতের দম বন্ধ হয়ে যায়। দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাংস নষ্ট হচ্ছিল।
লাখাইয়ে অনেক ব্যাটারিচালকরা দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় চার্জ দিয়ে রিকশা চালাতে পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে লাখাই উপজেলার জোনাল অফিসের এজিএম পলক সাহা কে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
জৈন্তাবার্তা / মনোয়ার




