ছবি : সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় বজ্রপাতে আলি আজগর(৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আলি আজগর উপজেলার শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে।
সোমবার (১২ মে ) সকাল ৮টার দিকে উপজেলার লাখাই ১নং ইউনিয়নের হাওরাঞ্চল এলাকায় শিবপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বৃষ্টি শুরু হলে আলি আজগর নদীতে মাছ শিকার করতে গেলে ওই সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনর্জাচ নান্নু মিয়া।
জৈন্তাবার্তা / মনোয়ার




