হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝু ল ন্ত লা শ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ PM

হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝু ল ন্ত লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ১০:৫৯:৪৯ AM

হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝু ল ন্ত লা শ

প্রতীকী ছবি


নবীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে গোলাম রাব্বি নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শিক্ষকরা।গতকাল বুধবার সকালে গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত গোলাম রাব্বি (১৩) ওই মাদ্রাসার ইবতেদায়ি ষষ্ঠ শ্রেণি ও হিফজ বিভাগের ছাত্র ছিল। সে বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। তিনি জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়