জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ AM

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ১২:০৬:৪২ AM

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের কমান্ডার (২৭ বীর)–এর নেতৃত্বে সেনাবাহিনী ও র্যাব-৯ এর একটি যৌথ দল সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে পানিছড়া গ্রামের হাজি মো. আতিকুর রহমানের বাড়ির সামনের একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র দুটি র্যাব-৯ এর মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সেনাক্যাম্প সূত্রে জানা যায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ