মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রা*ণ না শের হু ম কি র অ ভি যো গ ইউপি সদস্যের বিরুদ্ধে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ PM

মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রা*ণ না শের হু ম কি র অ ভি যো গ ইউপি সদস্যের বিরুদ্ধে

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৬:৪৯:০২ PM

মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রা*ণ না শের হু ম কি র অ ভি যো গ ইউপি সদস্যের বিরুদ্ধে

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।এ বিষয়ে সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম পুলিশ সুপার, হবিগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ আত্মসাৎ করে আসছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বুল্লা ইউনিয়নের বাসিন্দা রিভা আক্তার (স্বামী—মৃত আমির হামজা) বিধবা ভাতার টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রতারণার শিকার হন। তার আইডি নম্বর ০২৩৬০০৩০০১৯ অনুযায়ী প্রাপ্য মোট ৮৫০০ টাকার মধ্যে মাত্র ৩৭৫০ টাকা দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় রিভা আক্তার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন এবং ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করেন।

এ ঘটনার তদন্ত চলাকালীন সময়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সন্দেহ করে অভিযোগের পেছনে মহিলা মেম্বার মর্জিনা বেগমের সংশ্লিষ্টতা রয়েছে—এই অভিযোগে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। গত ২১ জানুয়ারি বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মর্জিনা বেগমের স্বামী মোঃ আম্বর আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মোছাঃ মর্জিনা বেগম অভিযোগে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সত্য বলায় আমাদের পরিবারকে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় যে কোনো সময় বাদী ও তার পরিবারের জানমালের ক্ষতি হতে পারে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অভিযোগকারীরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক